গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ভৈরবে গণমিছিল

26 views

# মিলাদ হোসেন অপু :-
গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। ১ আগস্ট শনিবার সকাল ১১টায় পৌর শহরের কমলপুর হাজী মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গণমিছিলে পূর্বে ভৈরব উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মো. কবির হোসাইন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, জামায়াত নেতা আবদুল কাইয়ুম ভুঁইয়া, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌর আমীর শাহজাহান সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু, পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ, ইউনিট সদস্য প্রফেসর ইকবাল হোসাইন, যুব বিভাগের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গজারিয়া ইউনিয়ন সভাপতি মাছুম বিল্লাহ, পৌর ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফ, পৌর ছাত্রশিবির সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমিনুল রাজিব, শিবির সভাপতি আলী আহসান মোজাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে দেয়া কোন রকম প্রতিশ্রুতি বর্তমান সরকার বাস্তবায়ন করেনি। সরকার গণহত্যার বিচার নিয়ে কোন রকম আগ্রহ দেখায় না। নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোট হয়েছিল। সেই ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে জামায়াতে ইসলামীর সকল দাবি সরকারকে মেনে নিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে ৪ দিনও টিকতে পারেনি। ২৪ এর আন্দোলনে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। জামায়াতের ইসলামীর দাবি মেনে না নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুয়ায়ী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *