# নিজস্ব প্রতিবেদক :-
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী সফর করছেন। আজ ২৭ জুলাই সোমবার কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আক্তার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিসহ কেন্দ্রীয় নেতারা কিশোগরঞ্জ জেলা সদর, তাড়াইল উপজেলা সদর ও করিমগঞ্জ উপজেলা সদরে পথসভা করবেন। কিন্তু তাঁদের আগমন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা হামলার হুমকি দিচ্ছেন বলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব আহনাফ সাঈদ খান ও জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান বাবু সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তাঁরা এসব কর্মসূচীর নিরাপত্তা বিধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন।
২৬ জুলাই রোববার দুপুরে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা নেতৃবৃন্দ ব্যক্ত করেছেন। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা কমিটির আহবায়ক শেখ খায়রুল কবির ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন। আহনাফ সাঈদ খান বলেন, আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতারা এনসিপির কর্মসূচীতে হামলার হুমকি দিয়ে অফলাইন-অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। বিদেশ থেকেও হুমকি দিচ্ছেন। তবে এনসিপি সমুচিত জবাব দেবে বলে তিনি পল্টা হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে নেপালের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করেছেন। ভারতের দিল্লী, মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন রাজ্যে আন্দোলন হয়েছে। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে জুলাই বিপ্লবের স্পিরিট বাংলাদেশ ছড়িয়ে দিয়েছে।
আহনাফ সাঈদ বলেন, তারেক রহমান বিগত নির্বাচনী জনসভায় প্রকাশ্যে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এখন সরকার ও বিএনপির পক্ষ থেকে এসব অস্বীকারের পায়তারা দেখা যাচ্ছে। জুলাইয়ের আকাক্সক্ষা তুলে ধরার জন্যই আজকের জুলাই গণজাগরণ।
সংবাদ সম্মেলনে এনসিপির নেতাদের নিরাপত্তা দাবি, কিশোরগঞ্জের জুলাই সমাবেশে আ’লীগ হামলার হুমকি দিচ্ছে
19 views
