তাবলিগ জামাতে গিয়ে নদীতে প্রাণ গেল যুবকের

13 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে তাবলিগ জামাতে গিয়ে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল এক যুবকের। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. ফয়সাল (২২)।
জানা গেছে, ফয়সাল তাবলিগ জামাতের সাথে পার্শ্ববর্তী নীলগঞ্জ এলাকায় তাবলিগের চিল্লায় গিয়েছিলেন। ২৫ জুলাই শনিবার দুপুরে তিনি সেখানে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। স্থানীয়রা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বিকালে মৃত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোমেন মুর্শেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *