ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক সোহেলুর রহমান

97 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে সোহেলুর রহমান নির্বাচিত হয়েছেন। ১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, কয়েকজন নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সদস্যরা।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন, পাঠাগার সম্পাদক পদে ছিদরাতুল রশীদ পিয়াল, ক্রীড়া সম্পাদক পদে রাকিব হোসাইন ও নির্বাহী সদস্য পদে এহসানুল হক পিন্টু।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি ভিপি সাইফুল হক, সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল মারুফ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল হক সুজন, কোষাধ্যক্ষ এম.আর রুবেল (আজকের পত্রিকার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রউফ (বাংলাদেশ বুলেটিন), দফতর সম্পাদক নজরুল ইসলাম রিপন, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল সাশ্রু (দৈনিক সংবাদ), নির্বাহী সদস্য (সাংবাদিক) পদে মো. তুহিন মোল্লা (দৈনিক ইত্তেফাক, এটিএন বাংলা ও এটিএন নিউজ), মো. সুমন মোল্লা (দৈনিক প্রথম আলো) ও সত্যজিৎ দাস ধ্রুব (দৈনিক যায়যায়দিন ও বাংলা ভিশন টিভি)।
জানা যায়, নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক মো. আনোয়ার হোসেন (বিজয়ী) পেয়েছেন ২২৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান ফারুক পেয়েছে ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেলুর রহমান পেয়েছেন (বিজয়ী) ১৯৪ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আদিল উদ্দিন আহমেদ পেয়েছেন ১৬২ ভোট। পাঠাগার সম্পাদক পদে ছিদরাতুল রশীদ পিয়াল (বিজয়ী) পেয়েছেন ২১১ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম বাকী বিল্লাহ পেয়েছেন ১৪৯। ক্রীড়া সম্পাদক পদে রাকিব হোসাইন (বিজয়ী) পেয়েছেন ১৮৫ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিজানুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১৭৬ ভোট। নির্বাহী সদস্য পদে এহসানুল হক পিন্টু (বিজয়ী) ২৪১ ভোট, তাজুল ইসলাম ১১০ ভোট ও মো. জামান মিয়া ৯ ভোট।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *