ট্রেনে ধাক্কা খেয়ে এক বৃদ্ধার মৃত্যু

32 views

নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে চলন্ত ট্রেনে ধাক্কা খেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার পরেশ চন্দ্র সরকারের স্ত্রী জবলা রাণী সরকার (৮০)। কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান জানিয়েছেন, ১৩ জুন শনিবার কিশোরগঞ্জ স্টেশন থেকে বেলা ১২টা ৫০ মিনিটে আন্ত:নগর এগারসিন্দুর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর যশোদল কালিকাবাড়ি এলাকায় রেললাইন পার হতে গিয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই জবলা রাণী মারা যান।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানিয়েছেন, এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের ছেলে পরিমল চন্দ্র সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *