নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপন করা হবে। এর অংশ হিসেবে ১৩ জুন শনিবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের রোপন করে তিনি দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন।
একই সাথে কিশোরগঞ্জেও বিভিন্ন উপজেলায় গাছের চারা রোপন কর্মসূচীর সূচনা করা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি সেখানে বিভিন্ন জাতের গাছের চারা রোপনের সূচনা করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান মারুফসহ রাজনৈতিক নেতা-কর্মীরা।
৫ বছরে ২৫ কোটির লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচীর সূচনা
100 views
