ভৈরবে কিশোরীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

50 views

# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার দিনব্যাপী ব্র্যাক ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর যৌথ উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া ৩১ জন কিশোরীদের মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন সার্পোট এন্টারপ্রাইজ সেন্টার ইনচার্জ রাজীবুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কিশোরীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা পরিবার ও সমাজে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে বাল্যবিবাহ, ঝড়ে পড়া এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করা সহজ হবে। এই ধরনের প্রশিক্ষণ কিশোরীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।