ক্ষুদ্রঋণ গ্রহিতাদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

138 views

নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইলে ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহিতাদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে। বুধবার ব্র্যাকের তাড়াইল উপজেলা এলাকা অফিসের সভাকক্ষে ৪০ জন ঋণ গ্রহিতাকে প্রশিক্ষণ প্রদান করেন তাড়াইল প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডা. মনোয়ারা আক্তার মাসুদা। তিনি প্রাণি চিকিৎসা, হাঁসের রোগ, ভ্যাকসিন ও খাবার নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন। এরপর প্রশিক্ষণার্থীদের মাঝে ৮৮০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক সমন্বয়ক সাফরিনা জান্নাত, এলাকা ব্যবস্থাপক আজাদুর রহমান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *