ফলোআপ : ১৩ বছরের রাজত্ব শেষে অবশেষে বদলি হলেন

211 views

নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা ১৩ বছরের রাজত্ব শেষে অবশেষে বদলি হলেন। স্বস্তি প্রকাশ করছেন ভৈরব উপজেলাবাসী। তিনি থাকতেন নরসিংদীর রায়পুরায়। চাকরি করতেন ভৈরবে। নিয়মিত অফিসে আসতেন না। ছিল নানা অনিয়মের অভিযোগও। ওপরের কর্মকর্তাদের আশির্বাদে তিনি দাপটের সাথে এত বছর এখানে চাকরি করেছেন বলেও গুঞ্জন ছিল। এসব নিয়ে একাধিক গণমাধ্যমে বিভিন্ন সময় প্রতিবেদনও হয়েছে। এর পরও তিনি ছিলেন বহালতবিয়তে। অবশেষে গত ১১ মে সমাজসেবা অধিদপ্তর থেকে উপ-সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নরসিংদী সদর হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসারের শূন্য পদে বদলি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *