পহেলা বৈশাখে পাকুন্দিয়ায় ধান কর্তন উৎসব

91 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধান কর্তন উৎসব। ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। গ্রামীণ জনপদের প্রাণবন্ত এই আয়োজন যেন নতুন বছরের সূচনাকে আরও আনন্দমুখর করে তুলেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, এমদাদুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান কর্তন উৎসবে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। মাঠ খুবই ভালো অবস্থায় রয়েছে। যে ফলন এসেছে তাতে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।