কিশোরগঞ্জে মহিলা পরিষদের নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ

53 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মহিলা পরিষদ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। ১৩ এপ্রিল সোমবার সকালে জেলা শহরের সমবায় ভবনের সংগঠনের কার্যালয়ে ২৮ জন তরুণী প্রশিক্ষণে অংশ নেয়।
মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে এই তরুণী প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা শীল। এতে রিসোর্স পার্সন হিসেবে তরুণীদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক সালমা হক। ফ্যাসিলিটেটর ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, আন্দোলন সম্পাদক কামরুন্নাহার ও লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক বিলকিস বেগম রোজি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।