ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর স্মরণে শোক সভা

86 views

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মাঠ প্রাঙ্গণে এই শোক সভার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহা. শহিদুল্লাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, রফিকুল ইসলাম মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ শরীফ আহমেদ, মুক্তিযোদ্ধা কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাহাঙ্গীর খন্দকার, জাগরণী শান্তি সংঘের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর জ্যেষ্ঠ পুত্র রাকিব শরফুদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর জীবনী নিয়ে গুণকীর্তি করে অতিথিরা বলেন, কৃর্তীমানের মৃত্যু নেই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন। পরে তিনি ভৈরবকে নিয়ে স্বপ্ন বুনেছেন এবং তাঁর প্রতিফলন ঘটিয়েছেন। শিক্ষানুরাগী রফিকুল ইসলাম ভৈরবের শিক্ষা সংস্কৃতি ও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন নিয়ে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। ভৈরবের সামাজিক অবকাঠামোগত উন্নয়নেও তাঁর অবদান রয়েছে।
বক্তারা আরো বলেন, তিনি যে সকল মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে গেছেন সেগুলো টিকিয়ে রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসব স্থাপনার সঠিক ব্যবহারে সকল ধরণের সাফল্যের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন সর্বস্তরে মানুষের হৃদয়ে। এসময় বক্তারা মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শোকসভা শেষ করা হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।