# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামে সোমবার সকালে ‘গরীবের হোটেল’ এর উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে সেমাই, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, শিমুলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামাল, উপদেষ্টা সদস্য মোবারক হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদুল্লাহ, সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা মজিবুর রহমান, বাসের মিয়া ও নাদিরুজামান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘গরীবের হোটেল’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিয়লা মো. শফিকুল ইসলাম বলেন, আমরা প্রতি সপ্তাহে শুক্রবার অসহায় মানুষজনকে একবেলা আহার করায়। শীতে শীতবস্ত্র বিতরণ করি, এবারের ঈদে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভৈরবে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
290 views
