পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভৈরব স্বেচ্ছাসেবী টিম এর ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচী

215 views

# নিজস্ব প্রতিবেদক :-
২৭ রমজান ১৭ মার্চ মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভৈরব স্বেচ্ছাসেবী টিম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্যে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে এই মহতি কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ সাহেব।
এরপর টিমের সদস্যরা সশরীরে গিয়ে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছসহ দুই শতাধিক বাচ্চাদের জামা পৌঁছে দিয়ে আসে।
উদ্বোধনের পর সর্ব প্রথম ভৈরবের ভাসমান বেদে পল্লীর অর্ধশত শিশুদের উন্নতমানের জামাকাপড় অর্থাৎ মেয়ে শিশুদের ফ্রকজামা এবং ছেলে শিশুদের পাঞ্জাবি-পায়জামা প্রদান করা হয়।
এছাড়াও ভৈরব স্বেচ্ছাসেবী টিমের স্বাবলম্বী করণ প্রকল্পের আওতায় ৫টি অস্বচ্ছল নিম্নবিত্ত পরিবারের কাছে সেলাই মেশিন সরবরাহ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুল ইসলাম সাহেল, ডা. মাওলানা আনাস মাহমুদ, মাওলানা এমদাদুল্লাহ, মুফতি ইকবাল ফারাবী, জুনাইদ আহমাদ শাবীব, খাইরুল ইসলাম, জুনাঈদ লিয়াকত, জাহিদ হাসান, আহমদুল্লাহ দুলাল ও স্বপন মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *