ভৈরবে হরিজন পল্লীতে অবকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন …….. প্রতিমন্ত্রী শরীফুল আলম

51 views

# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের ভৈরবে হরিজন পল্লীতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় ভৈরব বাজার হরিজন পল্লীতে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নিম্ন আয় এলাকায় স্যানিটেশন, সড়কসহ ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বর্তমান সরকার দেশের নারীদের উন্নয়নের জন্য নানা ভাবে কাজ করছেন। দেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সরকার নারীদের দেয়া হয়েছে। যেন পরিবারকে স্বাবলম্বী করতে নারীদের ভূমিকা অন্যতম। তেমনিভাবে ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন সম্প্রদায়ের জন্য স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নিম্ন আয় এলাকায় স্যানিটেশন, সড়কসহ ড্রেনেজ উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী জিএম সারোওয়ার বাতেন ও ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *