ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন

607 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পবিার।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভৈরব পৌর শহরের চণ্ডিবের হাসপাতাল পাড়া এলাকায় বাড়ি বিক্রেতা পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাড়ি বিক্রেতা আশা বেগম, তাহের আলী, রমিজ আলী, আরমান আলী ও ইমরান আলী। তারা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমার ভাই মিন্নত আলীর অত্যাচারের কারণে অন্যত্র বিক্রি করতে বাধ্য হই। এছাড়া বাড়ি বিক্রির আগেও মিন্নত আলীগংদের কাছে আমরা বাড়ি বিক্রির কথা জানিয়েছি। এ নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের দিয়েও তাদের সাথে কথা হয়েছে। কিন্তু তারা বাড়ি কিনতেও রাজী নন ও আমরা অন্যত্র বিক্রি করতে গেলেও বাঁধা সৃষ্টি করেন। এদিকে আমরা বাড়িটি অন্যত্র বিক্রি করে দেই। বিক্রি করার পর যারা আমাদের কাছ থেকে জায়গাটি ক্রয় করেছেন তারাও জায়গাটি বিক্রি করতে ঘুরেন। কিন্তু মিন্নত আলীগংরা বাড়িটি বিক্রি করতে গেলে নানান অপপ্রচার চালান। এদিকে এসব কারণে তারা দীর্ঘদিন বাড়িটি বিক্রি করতে না পেরে বাড়ির দখল বুঝে নেন।
জমি ক্রয়ের পর সীমানা নির্ধারণ ও আমিন দ্বারা জমি মাপজোখের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাড়ির ক্রেতারা জানান, চলাচলের পর্যাপ্ত পথ রেখেই তারা বাড়িটির উন্নয়নকাজ করছেন। তবে সম্প্রতি একটি পরিত্যক্ত টয়লেট সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লুৎফর, মিন্নত আলী, আতাহার ও জোসনা বেগম সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাড়ি ক্রেতা ও বিক্রেতা পরিবার দাবি করেন, প্রতিপক্ষের অভিযোগের ভিত্তি হিসেবে দেখানো রাস্তা বন্ধ করা, রান্নাঘর ও টয়লেট ভাঙচুরের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি করতে এবং বিভ্রান্তি ছড়াতে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *