# নিজস্ব প্রতিবেদক :-
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাংবাদিক মো. আলাল উদ্দিনের মমতাময়ী মাতা মরহুমা রোকেয়া বেগমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাংবাদিক আলাল উদ্দিনের কনিষ্ঠ বোন রীনার উদ্যোগে ছনছাড়া এতিমখানায় দুই শতাধিক এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া শনিবার বাদ আছর নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার কার্যালয়ে মরহুমা রোকেয়া বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি ও ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নিসচার পৃষ্ঠপোষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন বিএসসি, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নিসচার কার্যনির্বাহী সদস্য শাহীনা আক্তার নীলিমা, মো. জহিরুল ইসলাম, মো. এনামুল হক, হাজী মো. কুদ্দুস হক, মো. লোকমান হোসেন, ফারজানা সাদেহা, রঞ্জিতা বেগম এবং সাধারণ সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. জুয়েল মিয়া, হাসিনা বেগম, রুনা লায়লা, পারভীন বেগম, শফিকুল ইসলামসহ নিসচা পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, ভৈরব উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী ও মুফতি আরিফুল ইসলাম যুক্তিসাহী।
দোয়া শেষে মরহুমা রোকেয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, মরহুমা রোকেয়া বেগম ২০২৪ সালের ১২ আগস্ট রাত ১০টায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
25 views
