কুলিয়ারচরে দুই মাদকসেবীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে

53 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিবাহী ম্যাজিাস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার।
আটকৃতরা হলেন, ফরিদপুর গ্রামের মোস্তাক মিয়ার ছেলে মো. রুমান মিয়া (২০) ও একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতে রুমান মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মনির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান মাদকের বিস্তার রোধের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *