দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস চালু করেছেন কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্টের সমানে বাস যাতায়াত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলীর সম্পাদক শামীম আহমেদ ও সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান বিএম ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ভৈরব বাজার জিহাদী মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, একসময় সরকারি হাজী আসমত কলেজ ছিল বাজারে। বাজার থেকে কলেজটি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তর হওয়ার পর ভৈরববাজারে আশাপাশ এলাকার শিক্ষার্থীরা সমস্যায় পড়ে। তৎকালীন সময়ে বিএনপির সরকারের আমলে সরকারি মহিলা কলেজটি উদ্বোধন হয়েছিল। আজ দূরবর্তী মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য দুইটি বাস চালু হয়েছে। সরকারি মহিলা কলেজের যে কোন সহায়তা ভৈরব বিএনপি ও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সহায়তা অব্যাহত থাকবে। এ বিষয়ে সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান বিএম ইলিয়াস কাঞ্চন বলেন, ভৈরবের আশপাশের জেলা উপজেলা থেকে কলেজে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক বেগ পেতে হয়। কলেজে ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য হোস্টেলও আছে। দূরদূরান্ত থেকে আসা অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে সবাইকে হোস্টেলে রাখা যায় না। দূরবর্তী শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য ভৈরব থেকে আগরপুর পর্যন্ত মেঘনা পরিবহন ও ভৈরব থেকে মরজাল পর্যন্ত ব্রহ্মপুত্র পরিবহণ নামে দুইটি বাস উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে। এদিকে বাস পেয়ে খুশি সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের মধ্য থেকে শিক্ষার্থী শাবনাম বেগম বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। দূর দূরান্তের মেয়েদের বাড়ি থেকে কলেজে প্রতিদিন আসতে যেতে অনেক কষ্ট করতে হয়। পরিবারও অনেক দুশ্চিন্তায় থাকতো পথে না কোন সমস্যায় পড়ি। আজকে আমরা অনেক খুশি হয়েছি আমাদের জন্য বাস চালু হয়েছে।
দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস চালু করলেন সরকারি মহিলা কলেজ
67 views
