# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জাতীয় যুবশক্তির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে আবদাল হোসেন তারেক’কে আহ্বায়ক, মো. হাসিব’ কে সদস্য সচিব, ওয়ালিদ বিন মোহাম্মদ মাসুম’কে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং তনয় খান’কে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক মো. আলীমুল হক এর সুপারিশক্রমে জাতীয় যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সদস্য সচিব মো. জুবায়ের আলম নিজ নিজ স্বাক্ষরের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা শাখার এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে বাজিতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বাজিতপুরে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করা, যুবসমাজকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে বাজিতপুর উপজেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
56 views
