পিকআপের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত

2 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের বড়চর গ্রামের রুহুল আমিন (৫০) বলে জানিয়েছেন করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান। গতকাল বুধবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের কাইকুরদিয়া এলাকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে রুহুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপ আটক হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *