কটিয়াদীতে দুঃস্থ, অসহায় অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

29 views

‎# মাহবুবুর রহমান :-
‎সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২২ জুলাই ‎বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান প্রমুখ।
‎এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎উপজেলা প্রশাসন, কটিয়াদীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে সরকার নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ অনুদান কর্মসূচি তারই একটি মানবিক উদ্যোগ, যা অসহায় মানুষের চিকিৎসা, জীবনযাপন ও জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *