ভৈরবে অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

155 views

# আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মিয়া (৩০) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। ১৩ জুলাই সোমবার দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেচর গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত ইমন মিয়া শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের বেপারী বাড়ির মেরাজ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে জাহিদ মিয়ার মালিকানাধীন অটোরিকশা গ্যারেজের ভেতরে ধোঁয়া দেখতে পান ইমন মিয়া। তাৎক্ষণিকভাবে তিনি গ্যারেজ মালিককে বিষয়টি অবগত করেন। পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইমনও তাকে সহায়তার জন্য দ্রুত ভেতরে ঢোকেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *