১৭ জুলাই ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৫ পদে হবে নির্বাচন, ১১ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে

101 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনে তফছিল ঘোষণা শেষে মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় ও মনোনয়ন প্রত্যাহার শেষ হয়েছে। প্রেসক্লাবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১টি পদ রয়েছে। এরমধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সদস্যদের ১৬টি পদ ও সহযোগী সদস্যদের ৫টি পদ আছে। ৮ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের ছিল শেষ দিন। ৯ জুলাই নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্বাচনে ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থী বিভিন্ন পদে রয়েছে বিজয়ের পথে। অর্থাৎ তাদের ১১ জনের বিরুদ্ধে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। তবে ৫ পদে হবে নির্বাচন। পদগুলোর মধ্যে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, পাঠাগার সম্পাদক পদে দুইজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন ও একটি নির্বাহী সদস্য (সহযোগী সদস্যদের পদ) পদে ৩ জন প্রার্থী রয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হওয়ার পথে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ভিপি সাইফুল হক, সহ- সভাপতি ডা. আবদুল্লাহ আল মারুফ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল হক সুজন, কোষাধ্যক্ষ এম আর রুবেল (আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রউফ (বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভৈরব প্রতিনিধি), দফতর সম্পাদক নজরুল ইসলাম রিপন, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল সাশ্রু (দৈনিক সংবাদ ভৈরব প্রতিনিধি), নির্বাহী সদস্য (সাংবাদিকদ) পদে মো. তুহিন মোল্লা ( দৈনিক ইত্তেফাক, এটিএন বাংলা ও এটিএন নিউজ ভৈরব প্রতিনিধি), মো. সুমন মোল্লা (দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক) ও সত্যজিৎ দাস ধ্রুব (দৈনিক যায়যায়দিন ও বাংলা ভিশন টিভি ভৈরব প্রতিনিধি)।
এদিকে ২০২৬-২৭ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান ফারুক দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি) ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছে সোহেলুর রহমান (দৈনিক দিনকাল ভৈরব প্রতিনিধি) ও মো. আদিল উদ্দিন আহমেদ ( বৈশাখী টিভি ও দৈনিক কালের কণ্ঠ ভৈরব প্রতিনিধি)। পাঠাগার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ছিদরাতুল রশীদ পিয়াল ও এস.এম বাকী বিল্লাহ। ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. মিজানুর রহমান পাটোয়ারী ও রাকিব হোসাইন। নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন এহসানুল হক পিন্টু, তাজুল ইসলাম ও মো. জামান মিয়া।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে সাংবাদিক সদস্যদের পদের প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য ৪টি পদে কোন সাংবাদিক মনোনয়নপত্র ক্রয় না করার কারণে ৫টি পদ খালি রয়েছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন আরও কয়েকজন নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সদস্য। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ৯ জুলাই থেকে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা গেছে, নির্বাচনের আচরণ বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা আমন্ত্রণপত্র ছাড়া পোস্টার, লিফলেট, ব্যানার ব্যবহার করতে পারবেনা এবং কোন পত্রিকায় বিজ্ঞাপন, ফেসবুক ও ইলেকট্রিক মিডিয়ায় কোন প্রচার করতে পারবেনা। কোন ভোটার ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবে না। ১৭ জুলাই শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভৈরব প্রেসক্লাবের হলরুমে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোরভাবে নজরদারি রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *