কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন

99 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন।
৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন তিনি।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বাবলী শবনম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সাথে সাথে একটি কৃষ্ণচ‚ড়া গাছের চারা রোপন করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে তিনি সকালে কুলিয়ারচর থানা পরিদর্শন করেন ও পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন।
এছাড়া তিনি উপজেলা কৃষি অফিস, উপজেলার ছয়সূতি ইউনিয়ন পরিষদ অফিস ও ছয়সূতি ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করে সেবার মান উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কুলিয়ারচর উপজেলা ভ‚মি অফিস, উপজেলা ভ‚মি সেবা সহায়তা কেন্দ্র, উপজেলার পপি এনজিও, ছয়সূতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন কুলিয়ারচর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অফিস ও কুলিয়ারচর থানার পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *