কুলিয়ারচরে ইলহাম অটো রাইস মিলের তৃতীয় শুভ হালখাতা অনুষ্ঠিত

19 views

নিজস্ব প্রতিবেদক :-
“নিরাপদ ও পুষ্টিগুণে ভরা, ইলহাম অটো রাইস বাজারের সেরা” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবস্থিত ইলহাম অটো রাইস মিলের তৃতীয় শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার দুপুরে কুলিয়ারচর সদর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ড রোডের দোয়ারিয়া এলাকায় অবস্থিত ইলহাম অটো রাইস মিল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মিল কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
আয়োজকরা জানান, গ্রাহকদের আস্থা ও মানসম্মত চাল উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও শুভ হালখাতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নতুন ও পুরোনো ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম সারির ১০ জন ব্যবসায়ীর মাঝে উপহার তুলে দেন ইলহাম অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রায়হান উদ্দিন রেনু।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিল কর্তৃপক্ষ বলেন, চালের গুণগত মান বজায় রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং গ্রাহকের আস্থা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে মানসম্মত চাল সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করে আসছে বলেও তারা উল্লেখ করেন।
এসময় দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত ধান ব্যবসায়ী ও চাল ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্ঠানের সিইও দেবাশীষ মিত্র।
শেষে অতিথিদের আপ্যায়ন, শুভেচ্ছা বিনিময় এবং ব্যবসায়ীক সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *