# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা মহিলা পরিষদ আলোচনা সভা করেছে। ৬ জুন শনিবার শহরের সমবায় ভবনে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। সাধারণ সম্পাদক আতিয়া হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের পরিবেশ ও জলবায়ু সম্পাদক বনশ্রী সরকার।
‘পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সঙ্কট নিরসনে কাজ করি’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, সনাক সভাপতি স্বপন কুমার ভৌমিক, সৈয়দ আশরাফুল ইসলাম, পৌর মহিলা কলেজের শিক্ষক সালমা হক, সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কামরুন্নাহার প্রমুখ। বক্তাগণ বিশ্বব্যাপী পরিবেশের ওপর জলবায়ুর প্রভাব ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।

