মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে গরু বোঝাই পিকআপ ভ্যানের সাথে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ২৫ মে সোমবার রাত ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শম্ভুপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের অদূরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে কাভার্ড ভ্যানের আংশিক ক্ষতি হলেও গরু বোঝাই পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও গরু মালিক গুরুতর আহত হয়। খবর ভৈরব হাইওয়ের থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী।
দুর্ঘটনায় আহতরা হলেন, পিকআপ ভ্যান চালক মনিমুল ইসলাম, হেলপার রাব্বী মিয়া ও গরুর মালিক বাছির মিয়া।
এ বিষয়ে গরুর মালিক বাছির মিয়া বলেন, আমার দোকানের স্টাফ কাউসার এর বাড়ি কিশোরগঞ্জ। সেখানে ঈদ উপলক্ষে একটি গরু কিনে লালন পালনের জন্য দিয়েছিলাম। কিশোরগঞ্জ থেকে গরু নিয়ে নিজ বাড়ি মুন্সিগঞ্জ যাওয়ার জন্য পিকআপে গরু বোঝাই করে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আমিসহ ড্রাইভার ও হেলপার আহত হয়।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কাভার্ড ভ্যানের সাথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার মুন্সিগঞ্জগামী গরু বোঝাই পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে। তাদের সাথে থাকা গরুর মালিক আহত হলেও তেমন গুরুতর আহত হয়নি। ভৈরবের একটি স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কাভার্ড ভ্যানও দুমড়েমুচড়ে যাওয়া পিকআপভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভৈরবে গরু বোঝাই পিকআপ ভ্যানের সাথে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
88 views
