# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী পুকাই চন্দ্র বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁর মায়ের দায়ের করা সিআর মামলা নং- ২৭১(১)২৬ এর ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলায় তাঁর নামে মারামারি ও চুরির অভিযোগে ৩২৩/৩৮০/৪২৭ পেনাল কোর্ড ধারার অভিযোগ আনা হয়। পুকাই চন্দ্র বর্মণ কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।
গত জানুয়ারি মাসে মামলা রুজু হওয়ার পর বিজ্ঞ আদালতের বিচারক তাঁর নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। মামলা রুজু হওয়ার পর প্রায় একমাস আগে স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মো. উসমান মিয়া।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকাই চন্দ্র বর্মণকে বিজ্ঞ আদালতের নির্দেশে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জানা যায়, সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
জানা যায়, পুকাই চন্দ্র বর্মণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর পারিবারিক ভাবে তাঁর বিরুদ্ধে একাধিকবার শালিসের আয়োজন করে। বার বার বলছে সে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কারো প্ররোচনায় সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবী উঠেছে।
সর্বশেষ সালিসে সিদ্ধান্ত হয় প্রতিমাসে তাঁর স্ত্রী ও সন্তানের খরচ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে। সে তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এমনকি সে তাঁর মায়ের ভরণপোষণ করতেও আগ্রহ প্রকাশ করেন।
তারপরেও তাঁর মা অসুস্থ সদ্য মুসলিম হওয়া মো. উসমান মিয়াকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করায় অনেকেই দুঃখ প্রকাশ করে সম্প্রতি মুসলিম ধর্ম গ্রহণকারী অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান এলাকাবাসী।
কুলিয়ারচরে মায়ের মামলায় আসামি সদ্যহিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেপ্তার
97 views
