# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা (৬০)’র মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড় ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পৌর শহরের জগন্নাথপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর এলাকায় ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ব্যক্তি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। নিহতের পরনে কোনো জামা ছিল না, কেবল একটি সবুজ রঙের চেক লুঙ্গি পরা ছিল। সে ভবঘুরে প্রকৃতির লোক ছিলো।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য রেলওয়ে পুলিশ ও পিবিআই টিম যৌথভাবে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু
39 views
