নাতিকে টাকা ধার না দিতে মাইকিং এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

90 views

# সারোয়ার হোসেন শাহীন :-
নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা। ২২ আগস্ট শনিবার বিকেলে কটিয়াদী উপজেলার নদীর অপর প্রান্তে বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে জানানো হয়, তাঁর নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন বা তাকে টাকা ধার না দেন। সতর্কবার্তা অমান্য করে কেউ টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে বলেও জানানো হয়।
এলাকাবাসী জানান, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিষ্ঠ হয়ে দাদা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য তাঁর জানা নেই।
দাদার মাইকিংয়ের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *