হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ১০ পুলিশ সদস্যের বদলিজনিত বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

74 views

# আফসার হোসেন তূর্জা :-
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অধীনে বিভিন্ন ইউনিটে কর্মরত ১০ জন পুলিশ সদস্যের বদলিজনিত কারণে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আয়োজনে ভৈরব হাইওয়ে থানায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী, খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাসহ সিলেট রিজিয়নের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এছাড়া হাইওয়ে থানা সিলেট রিজিয়ন থেকে বিভিন্ন ইউনিটে বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন, সার্জেন্ট শাহেদুল কবির মিনার খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে চট্টগ্রাম সিএমপিতে, সার্জেন্ট ওমর ফারুক খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশে, এসআই মো. আমিনুজ্জামান সাতগাঁও হাইওয়ে থানা থেকে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশে, এসআই মশিয়ার রহমান জয়কলস হাইওয়ে থানা থেকে খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশে, এসআই মো. বেল্লাল হোসেন জয়কলস হাইওয়ে থানা থেকে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশে, নায়েক শামীম আহমাদ শেরপুর হাইওয়ে থানা থেকে শিল্পাঞ্চল পুলিশে, নায়েক হুমায়ুন কবির খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে ময়মনসিংহ রেঞ্জে, কনস্টেবল মো. আফসার ভৈরব হাইওয়ে থানা থেকে ঢাকা রেঞ্জে, কনস্টেবল আলফাজ হোসেন সাতগাঁও হাইওয়ে থানা থেকে সিলেট রেঞ্জে, কনস্টেবল মো. মমিনুল ইসলাম তামাবিল হাইওয়ে থানা থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগপ্রবণ অভিব্যক্তি প্রকাশ করেন।
এছাড়া প্রধান অতিথি পুলিশ সুপার মো. রেজাউল করিম বিদায়ী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক নানা পরামর্শ দেন। তিনি নতুন কর্মস্থলে সততা, নিষ্ঠা, সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী পুলিশ সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে সৌজন্যমূলক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি তাদের ও তাদের পরিবার-পরিজনের সুস্বাস্থ্য, কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করেন।
আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী সকল সদস্যের সম্মানে ভৈরব থানায় একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এরপর মেঘনা নদীতে এক মনোমুগ্ধকর নৌকা ভ্রমণের মধ্য দিয়ে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *