বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে কিশোর নিহত

43 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে এক কিশোর বিদ্যুতের খুঁটিতে উঠে পানিতে লাফ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে পানিতে পড়ে মারা গেছে বলে জানা গেছে। ওই কিশোর নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বাগুয়াখালী গ্রামের রবু মিয়ার ছেলে মোনায়েম (১৪)। এ তথ্য নিশ্চিত করেছেন কারপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।
শনিবার দুপুর ১টার দিকে পানিতে পড়ে গেলেও স্থানীয়রা খোঁজাখুজি করে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করেছেন। প্যানেল চেয়ারম্যান জানিয়েছেন, বন্ধুদের নিয়ে মোনায়েম হাওরের পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে পানির মধ্যে বিদ্যুতের খুঁটিতে উঠে লাফ দিয়ে পানিতে তলিয়ে যায়। ফলে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে মোনায়েম মারা গেছে। উদ্ধারের পর মোনায়েমের লাশ গিয়ে স্বজনরা আহাজারি করতে থাকেন।
নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তিনি থানা থেকে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *