# নিজস্ব প্রতিবেদক :-
সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন কালিপুর ইমাম উলামা পরিষদের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনার দায়িত্ব পালন করবে। গত ২৬ জুন শুক্রবার এশার নামাজের পর কালিপুর নূরে মদীনা হাফিজি মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা নুরুল হক সভাপতি ও মাওলানা মুস্তাকিম বিল্লাহ কারিমী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কালিপুর ইমাম উলামা পরিষদ ২০০৮ সালে গঠিত হয়ে কালিপুর এলাকায় সমাজের কল্যাণ ও মানবসেবার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের পথচলায় এ সংগঠনের মাধ্যমে মানবসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হলো, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচী, শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, অসহায় গরীবদের বিবাহে এবং রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান, পরিচ্ছন্নতা অভিযান, মাদক ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক প্রচারণা, যাকাত, সদকা ও ফিতরার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত অসহায়দের সহায়তা, কুরআন শিক্ষা, নৈতিকতা, জানাজা, দাফন-কাফনসহ অসহায় পরিবারের মানবিক সহায়তা প্রদান।
নব নির্বাচিত কমিটি আগামী দিনেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মানবসেবা, নৈতিক মূল্যবোধের প্রসার এবং সমাজে ইসলামের সৌন্দর্য ও কল্যাণমূলক শিক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে এসব কাজ আরো বেগবান করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি মানবসেবার আদর্শকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়।
সভা শেষে সংগঠনের সকল সদস্য নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দোয়া করেন, যেন আল্লাহ তাআলা এই সংগঠনের সকল কল্যাণমূলক কার্যক্রম কবুল করেন, সমাজে শান্তি, স¤প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় তাওফীক দান করেন এবং কল্যানমুখী এসব কাজকে পরকালীন মুক্তির উছিলা হিসেবে কবুল করেন।
কালিপুর ইমাম উলামা পরিষদের নতুন কমিটি গঠন
70 views
