# মিলাদ হোসেন অপু :-
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ২৮ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের জামাইকার জ্যাশন এনওয়াইসি হিল সাইড এভিনিউ হলরুমে ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপিরা আয়োজনে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের যুক্তরাষ্ট্রের সফর উপলক্ষে বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলী মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বাংলাদেশের আর্থিক উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ‚মিকা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ক্ষমতার মেয়াদকাল পর্যন্ত দেশের জন্য কাজ করতে পারলে বাংলাদেশ মাথা উঁচু করে একদিন উন্নত দেশগুলোর সাথে তালমিলিয়ে চলতে পারবেন বলে তিনি বক্তব্যে জানান।
বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিমন্ত্রী হয়ে তিনি ভৈরব ও কুলিয়ারচরের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন। অল্প কিছু দিনের মধ্যে তা দৃশ্যমান হবে। ভৈরবের জন্য পৌর শহরের জগন্নাথপুর হয়ে ভৈরব বাজার, ছায়তনতলা আগানগর হয়ে মেন্দিপুর পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ভৈরবের ১০০ শয্যা হাসপাতাল ও ২০ শয্যা ট্রমা হাসপাতালকে পরিপূর্ণ চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তোলা হবে। ভৈরবে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানানো হবে। ভৈরবকে মাদকমুক্ত ও ছিনতাই মুক্ত করে গড়ে তোলার চেষ্টা করছি। যুবসমাজের জন্য কাজের ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে। ভৈরবে একটি ব্যবসায়িক ইকোনমিক জোন গড়ে তোলা হবে। ভৈরবে একটি নান্দনিক পার্ক গড়ে তোলা হবে। ভৈরবের নামমাত্র স্টেডিয়ামকে জাতীয় মানের স্টেডিয়ামে গড়ে তোলার প্রতিশ্রæতি দেন তিনি। এছাড়াও ভৈরবের ইউনিয়নগুলোতে ফায়ার সার্ভিস ব্যবস্থা, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ঢেলে সাজনোসহ নতুন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। ভৈরব-কুলিয়ারচর শহর গ্রামে উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন মানকে উন্নয়ন করার মূল লক্ষ্য হিসেবে দেখছেন বলে জানিয়ে বক্তব্যে জানান প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সব শেষে তিনি যুক্তরাষ্ট্র বিএনপিকে তারেক রহমানের নেতৃত্বে ঢেলে সাজাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির সাথে যে কোন প্রয়োজনে পাশের রয়েছেন বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন।
আলোচনা সভায় ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, ঢাকা ইউনিভার্সিটি সাবেক ছাত্রদল নেতা মুসলে উদ্দিন মানিক, ঢাকা মহানগর যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য সচিব সাইদুর খান ডিউক, যুক্তরাষ্ট্র ভৈরব সোসাইটি উপদেষ্টা বেলাল হোসেন, যুক্তরাষ্ট্র ভৈরব সমিতির সভাপতি রফিকুল ইসলাম মুন্সি ও উপদেষ্টা আওয়াল সিদ্দিকী প্রমুখ।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভৈরব উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির সাথে প্রতিমন্ত্রী শরীফুল আলমের মতবিনিময় সভা
137 views
