মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

65 views

# নিজস্ব প্রতিবেদক :-
পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দুর্বৃত্তদের ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন ইউনিট মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তৃতা করেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বাছির উদ্দিন ফারুকী, হাবিবুর রহমান মুক্তু প্রমুখ। বক্তাগণ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন।
গত ১১ জুন রাতে অজ্ঞাত দুর্র্বত্তরা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে দু’টি ফ্যান, একটি টিভিসহ কিছু আসবাবপত্র নিয়ে গেছে। অন্যান্য আসবাবপত্র ভাংচুর করেছে। এমনকি টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব দেলোয়ার হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *