নিজস্ব প্রতিবেদক :-
চব্বিশের গণঅভ্যুত্থানের কয়েকজন শহীদের পরিবারকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার হিসেবে নগদ টাকা প্রদান করা হয়েছে। সোমবার জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ রমজান আলী শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন।
তিনি কুলিয়ারচরের শহীদ ইফাত আব্দুল্লাহ মাহমুদ হাসান জয়ের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা জামায়াতের আমীর মাহওলানা রফিকুর রহমান, সেক্রেটারী মশিউর রহমান, ডা. ইকবাল হোসেন প্রমুখ। এরপর জেলা আমীর ভৈরবের শহীদ কবীর হোসেন, ইসমাইল, মো. রুবেল ও মো. জুবায়েরের পরিবারের সদস্যদের হাতেও উপহার হিসেবে নগদ টাকা তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল শামসুল আলম সেলিম, ভৈরব উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর হোসাইন, সাবেক আমীর মো. কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ, উপজেলা শাখার সেক্রেটারী প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম সিদ্দিক, সহকারী সেক্রেটারী প্রভাষক শাহ আলম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌর জামায়াতের আমীর শাহজাহান সরকার প্রমুখ। প্রতি বছর ঈদে জেলা জামায়াত শহীদ পরিবারগুলোর মধ্যে এভাবে ঈদ উপহার প্রদান করে আসছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার
45 views
