কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২ জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক বিতরণ

109 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে একই রকমের পোশাক বিতরণ করা হয়েছে।
“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত” এ স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ১২ জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক (অ্যাপ্রোন) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচরের জনগণ যেন খুব সহজে প্রশাসনের সেবাদানকারী কর্মচারীদের চিহ্নিত করতে পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেবা দানকারীদের মাঝে একই রকমের (অ্যাপ্রোন) পোশাক প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *