# সাব্বির আহমেদ মানিক :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম-এর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ ১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সংলগ্নে সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজিতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিন আলম, উপজেলা শিবির সভাপতি জুবায়ের আহমেদ, পৌর ছাত্রদল আহ্বায়ক সাকিম আহমেদ, বাজিতপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক সিমন আহমেদ রিয়াদ, উপজেলা তরুণ দলের নাজিরুল ইসলাম জয়, শর্মিন আক্তার, কৈলাগ ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম ৫ আগস্টের পর থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে বজায় রেখে চলেছেন। রমজান মাসসহ বিভিন্ন সময়ে পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি বাজিতপুরের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকা বাজিতপুর সাধারণ গ্রন্থাগার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়াও তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের একটি।
এ সময় বক্তারা অভিযোগ করেন, শিক্ষক আব্দুল মান্নান স্বপন মঙ্গলবার ঝটিকা মানববন্ধনের নেতৃত্ব দেন। ওই শিক্ষক ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা নির্বাহী অফিসারে মান-সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
বাজিতপুরে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
300 views
