হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

76 views

# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ‎বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।‎
‎জানা গেছে, উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা।
‎‎এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *