# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী ছয়সূতি ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি এ.বি.এম বদরুল আলম মুর্শেদ এতে সভাপতিত্ব করেন।
সভায় কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, অভিভাবক প্রতিনিধি মো. জুয়েল মিয়া, শিক্ষক প্রতিনিধি জুবায়রিয়া খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, কৃষকদলের সভাপতি মো. এনায়েতুল্লাহ খান, শ্রমিক দল সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, ছাত্রদল সদস্য সচিব আরমানুজ্জামান সুজন, ছয়সূতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আলী হায়দার ও ছাত্রদল সভাপতি মশিউর রহমান সজিব, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি লুৎফুর রহমান রিপন , মো. ফেরদৌস মিয়া, সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালেক , পীযূষ কান্তি ঘোষসহ নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ, ছয়সূতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কাউছারুজ্জামান।
সভাপতির বক্তব্যে এ.বি.এম বদরুল আলম মুর্শেদ তাকে পুনরায় বিদ্যালয়ের সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করেন।
বদরুল আলম মুর্শেদ বলেন, বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের সুদৃষ্টি কামনা করেন।
ছয়সূতি ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
203 views
