ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান শেষ

12 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ জুলাই সোমবার ভোর রাতে আগুনের খবর পেয়ে জেলা সদরের ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। ৭টি দোকান মালামালসহ পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমসহ দলের নেতৃবৃন্দ।
তাঁরা জানান, ব্যবসায়ী গণি বেপারি, গণি মোল্লা ও আব্দুস সাত্তার খানের দোকানসহ বাজারের সাতটি দোকান ভষ্মীভূত হয়ে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফও বাজারটি পরিদর্শন করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দুই বান্ডেল করে টিন ও ১০ কেজি করে চাল দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিস এ ব্যাপারে তদন্ত করছে বলে জানিয়েছেন ডিএডি মোফাজ্জল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *