ভৈরবে পানিতে ডুবে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

26 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে শুভ ইসলাম স্মরণ (১২) নামে এক ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই শুক্রবার পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুরে ব্রহ্মপুত্র নদীর পাশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস।
নিহত শিক্ষার্থী স্মরণ জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার শেরালী মিয়ার বাড়ির মোহাম্মদ সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানায়, শুভ ইসলাম স্মরণ ২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সহপাঠীদের সাথে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে পরিবারে সদস্যরা নদীতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত না থাকায় ওইদিন বিকালে ভৈরব থানায় একটি হারানো জিডি মামলা করে। ২৪ জুলাই বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদীতে স্মরণ এর মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতেই রেখে দেয়। ২৪ জুলাই রাতে শিক্ষার্থী শুভ ইসলাম স্মরণের মরদেহ বাড়ির তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী পরিবারের ১ মাত্র ছেলে। তার আরো দুইটি বোন রয়েছে। বাবা মোহাম্মদ সোহেল মিয়া পৌর শহরের রানীর বাজার এলাকায় সিন্দুক তৈরি কারখানায় মিস্ত্রির কাজ করেন।
এ বিষয়ে নিহতের বাবা মোহাম্মদ সোহেল মিয়া বলেন, ২৩ জুলাই বেলা ১২টা পর্যন্ত ছেলেটা আমার চোখের সামনে ছিল। হঠাৎ দুপুরে ছেলেকে খোঁজতে গিয়ে পাওয়া যায়নি। স্থানীদের মাধ্যমে জানতে পেরেছিলাম ছেলে নদীতে গোসল করতে গিয়েছে কিন্তু সহপাঠীরাও সঠিক তথ্য দিতে পারেনি। খোঁজ না পেয়ে ২৩ জুলাই দুপুরে ভৈরব থানায় একটি হারানো জিডি করি। ২৪ জুলাই ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি ব্রাহ্মণবাড়িয়ায় একজন কবিরাজের শরণাপন্ন হয়। পরে বিকালে বাড়ি থেকে ফোন পায় ছেলে মরদেহ নদী থেকে পাওয়া গেছে। রাতেই মরদেহ দাফন কাফন সম্পন্ন করেছি। ছেলে মৃত্যু বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানায় সোহেল মিয়া।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও মরদেহে নিহতরে পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *