ভৈরবে সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের ২০২৬-২৮ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

139 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কর্মচারী কল্যাণ ক্লাব-এর ২০২৬-২৮ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার ক্লাবের সভাপতি প্রবাল কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানেওয়াজ আহম্মেদের সঞ্চালনায় বিকাল পাঁচটায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারণ সভায় ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন লাভ করে।
ঐতিহ্যবাহী এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পারস্পরিক কল্যাণ ও সামাজিক উন্নয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিদায়ী কমিটির সফল নেতৃত্ব ও ক্লাবের অগ্রগতি বিবেচনা করে সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে সাবেক সভাপতি প্রবাল কুমার দেব এবং সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদকে পুনরায় আগামী মেয়াদের জন্য একই পদে নির্বাচিত করা হয়।
নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি মো. মিজানুর রহমান ও মো. নবী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাকিল খান, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক নোমান মিয়া, ক্রীড়া সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবুল ফজল রহমান, প্রচার সম্পাদক মো. কবির হোসেন, মহিলা সম্পাদক রাবেয়া খাতুন, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন ও মো. বিল্লাল হোসেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যনির্বাহী কমিটি ভৈরবে কর্মরত সকল সরকারি কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত কল্যাণ সাধন ও ক্লাবের গৌরবময় মর্যাদা অক্ষুন্ন রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে। সভা শেষে কমিটির অনুমোদনপত্রে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষর যুক্ত করে ক্লাবের নিয়মতান্ত্রিক কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *