নিকলী থানা হাজতে আসামির ফাঁসিতে আত্মহত্যা

36 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক মাদকের আসামি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল দাসপাড়া গ্রামের রাজা হাওলাদারের ছেলে রুবেল মিয়া (২২)।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, রুবেল মাদকাসক্ত ছিলেন। তাঁর বাবার দায়ের করা মামলায় ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাবার ফোন পেয়ে নিজ বাড়ি থেকে রুবেলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছিল। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোন এক সময় গায়ের শার্ট খুলে হাজতের কার্নিশের সাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন। রুবেল এর আগেও মাদকের মামলায় প্রায় তিন মাস কারাবাস করেছেন বলে ওসি জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।
বাবা রাজা হাওলাদার জানিয়েছেন, রুবেল বাড়িতে সবাইকে খুব অত্যাচার করতেন। বাড়িঘরে কুপিয়েছেন। অতীষ্ঠ হয়ে তিনি সম্প্রতি থানায় মামলা করেছিলেন। রুবেলকে বৃহস্পতিবার থানায় আনার পর বাবা এসে তাকে নাস্তা খাইয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় থানা থেকে তাকে ফোন করে আত্মহত্যার খবর জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *