১৭ জুলাই ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৫ পদে হবে নির্বাচন, ১১ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে

233 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে| এ উপলক্ষে নির্বাচন কমিশনে তফছিল ঘোষণা শেষে মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় ও মনোনয়ন প্রত্যাহার শেষ হয়েছে| প্রেসক্লাবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১টি পদ রয়েছে| এরমধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সদস্যদের ১৬টি পদ ও সহযোগী সদস্যদের ৫টি পদ আছে| ৮ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের ছিল শেষ দিন| ৯ জুলাই নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্বাচনে ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থী বিভিন্ন পদে রয়েছে বিজয়ের পথে| অর্থাৎ তাদের ১১ জনের বিরুদ্ধে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি| তবে ৫ পদে হবে নির্বাচন| পদগুলোর মধ্যে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, পাঠাগার সম্পাদক পদে দুইজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন ও একটি নির্বাহী সদস্য (সহযোগী সদস্যদের পদ) পদে ৩ জন প্রার্থী রয়েছে|
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হওয়ার পথে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ভিপি সাইফুল হক, সহ- সভাপতি ডা. আবদুল্লাহ আল মারুফ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সজীব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল হক, কোষাধ্যক্ষ এম আর রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রউফ, দফতর সম্পাদক নজরুল ইসলাম রিপন, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল সাশ্রু, সাংবাদিকদের নির্বাহী সদস্য পদে মো. তুহিন মোল্লা, মো. সুমন মোল্লা ও সত্যজিৎ দাস ধ্রুব|
এদিকে ২০২৬/২৭ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন যুগান্তর পত্রিকার সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান ফারুক ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন| সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছে দিনকাল পত্রিকার সাংবাদিক মো. সোহেলুর রহমান ও কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. আদিল উদ্দিন আহমেদ| পাঠাগার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ছিদরাতুল রশীদ পিয়াল ও এস এম বাকী বিল্লাহ| ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. মিজান পাটোয়ারী ও রাকিব হোসাইন| নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন এহসানুল হক পিন্টু, তাজুল ইসলাম ও মো. জামান মিয়া|
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে সাংবাদিক সদস্যদের পদের প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য ৪টি পদে কোন সাংবাদিক মনোনয়নপত্র ক্রয় না করার কারণে ৫টি পদ খালি রয়েছে| অর্থাৎ ভৈরব প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কমিটির ৫টি পদ শূন্য থাকবে| প্রেসক্লাবের সাংবাদিক সদস্যগণের মধ্যে কয়েকজন সদস্য কমিটিতে থাকতে অনাগ্রহ থাকায় ৫টি পদ শূন্য রয়ে গেছে|
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রফিকুল ইসলাম ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মো. আরিফুল ইসলাম| নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন আরও কয়েকজন নেতৃবৃন্দসহ শিক্ষকগণ| ৯ জুলাই থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবে প্রার্থীগণ|
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা গেছে, নির্বাচনের আচরণ বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা আমন্ত্রণপত্র ছাড়া পোস্টার, লিফলেট, ব্যানার ব্যবহার করতে পারবেনা এবং কোন পত্রিকায় বিজ্ঞাপন, ফেসবুক ও ইলেকট্রিক মিডিয়ায় কোন প্রচার করতে পারবেনা| কোন ভোটার ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবে না| ১৭ জুলাই শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে| ভৈরব প্রেসক্লাবের হলরুমে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হবে| নির্বাচনের দিন প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোরভাবে নজরদারি রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *