কমলাপুর থেকে প্রায় প্রতিটি ট্রেনেরই শিডিউল বিপর্যয়

83 views

# নিজস্ব প্রতিবেদক :-
কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সময় প্রায় প্রতিটি ট্রেনেরই শিডিউল বিপর্যয় ঘটে। কোন কোন ট্রেন দুই ঘণ্টা বিলম্বেও ছাড়ে।
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল ১০টা ৩০ মিনিটে। সোয়া ১১টার সময় ট্রেনটি মাত্র প্লাটফরমে এসেছে। কিশোরগঞ্জগামী যাত্রী কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িগামী কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল ৯টা ১৫ মিনিটে। অথচ ছেড়ে গেছে সকাল ১১টায়। জামালপুর এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল ১০টায়। অথচ সকাল সোয়া ১১টা পর্যন্ত ট্রেনটি প্লাটফরমেই আসেনি। কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *