# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও চান্দপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহফুজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৩০ জুন মঙ্গলবার ভোর রাতে তাকে পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে কটিয়াদী থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। মাহফুজের নামে কিশোরগঞ্জ সদর থানায় রাজনৈতিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অবশ্য সরকারি চাল আত্মসাতের একটি মামলায় আদালতে দুদকের অভিযোগপত্র দাখিলের পর থেকে প্রায় বছরখানেক আগে মাহফুজুর রহমানকে স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহিদুল হক উজ্জ্বল।
কটিয়াদী যুবলীগের নেতা চেয়ারম্যান মাহফুজ গ্রেপ্তার
53 views
